Ujjwal Lifestyle BD ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ভিজিট করে বা আমাদের কাছ থেকে পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন বলে ধরে নেওয়া হবে। অনুগ্রহ করে অর্ডার করার পূর্বে শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
১. পণ্য ও মূল্য
- আমরা সবসময় ১০০% অরিজিনাল ও অথেন্টিক স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্য সরবরাহ করি।
- ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত হতে পারে। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর দাম পরিবর্তন হবে না।
- পণ্যের ছবি ওয়েবসাইটে যেমন দেখানো হয়, আলোর কারণে বাস্তবের রঙের সাথে সামান্য পার্থক্য থাকতে পারে।
২. অর্ডার ও ডেলিভারি
- অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাকে কল করে অর্ডারটি কনফার্ম করবেন।
- ডেলিভারির সময় সাধারণত ইনসাইড ঢাকায় ২-৩ দিন এবং আউটসাইড ঢাকায় ৩-৫ দিন হয়ে থাকে (কুরিয়ার সার্ভিসের উপর নির্ভরশীল)।
- ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে রাখার অনুরোধ করা হচ্ছে। পরে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।
৩. দায়বদ্ধতা (Disclaimer)
- আমাদের প্রতিটি পণ্য অরিজিনাল হলেও, সব পণ্য সবার ত্বকে স্যুট করবে এমন কোনো নিশ্চয়তা নেই। কোনো পণ্য ব্যবহারে ত্বকে অ্যালার্জি বা সমস্যা দেখা দিলে আমরা দায়ী থাকব না।
- যেকোনো স্কিনকেয়ার পণ্য প্রথমবার ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট (Patch Test) করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।